১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৮ ২০২৬, ২২:৩৭ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রাম সচেতন যুবসমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক বিবেক দেবনাথ, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা বেগম পুতুল। ব্যবসায়ী হেলাল উদ্দিন ও স্বেচ্ছাসেবী শাকিল হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ্যমান্য ব্যক্তিদের পক্ষে মোঃ মাসুম, নবগ্রাম প্রবাসী কল্যান সংস্থার সভাপতি সোহেল মজুমদার, কুয়েত প্রবাসী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, আবুল হাসেম, রিয়াজ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম, ওয়ার্ড বিএনপির সেক্রেটারী আবুল খায়ের, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে প্রত্যেকে পর্যায়ক্রমে নিজ ঘর, পরিবার, বাড়ি ও গ্রামে সোচ্চার ভুমিকা পালন করতে হবে। আরও সক্রিয় ভুমিকা পালন করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সর্বোপরি সন্তানদের ধর্মীয় অনুশাসন মানতে চেষ্টা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে।
উল্লেখ্য, গত কয়েক মাস যাবৎ পৌর এলাকার নবগ্রাম যুবসমাজ, প্রবাসী ও এলাকার সচেতন মানুষদের উদ্যোগে মাদকবিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে। বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটকের পর ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে। এতে করে আগের চেয়ে মাদক কমেছে নবগ্রামে। তবে কিছু স্বার্থান্বেষী মহল যুবসাজের মাদকবিরোধী কর্মকান্ডের বিরোধীতা করায় জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET