, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত




চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২৬, ১৫:১৯ | 749 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, থানা, স্বাস্থ্য বিভাগ, প্রেস ক্লাব, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ সাফকাত আলী, কৃষি কর্মকর্তা কৃষিবীদ জোবায়ের আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সালাহ উদ্দিন সজিব, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক সমন্বয়ক মামুন মজুমদার। কবিতা আবৃত্তি করেন আসমাউল হোসনা, জাহানারা আক্তার, সাবাহ বিনতে সোহেল, জান্নাতুল মাওয়া, নুসরাত জাহান ইসপা, মোঃ সালেকিন, বক্তব্য রাখেন ছাত্রী তাসনিয়া মোস্তফা, নুসরাত জাহান ইসপা, জান্নাতুল মাওয়া, মারিয়া তাফান্নুম, মাইসা তারান্নুম প্রমুখ। মাতৃভাষা সম্পর্কিত শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও বক্তব্য শুনে মুগ্ধ সকলে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET