, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • চৌদ্দগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ১৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ




চৌদ্দগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ১৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২০ ২০২০, ১৫:৫৩ | 1044 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকায় গরীব ও অসহায় ১৬০ পরিবারের মাঝে মাস্ক ও ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে চৌদ্দগ্রাম পৌর ভবনের সামনে দি ম্যাজেষ্টিক এয়ারবোর্ণ আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ান উপ-অধিনায়ক মেজর রেজাউল করিম পিএসসির উদ্যোগে মেজর মোঃ জাহিদ হাসান ওএসপির উপস্থিতিতে বক্তব্য রাখেন পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকার, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, ইঞ্জিনিয়ার আবদুল আলিম, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেছ মিয়া, পৌর স্যানেটারী ইন্সপেক্টর ইমাম হোসেন সজিব, পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক লোকমান হোসেন, পৌর যুবলীগ নেতা লোকমান হোসেনসহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। এছাড়াও সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় অসহায় ও গরীব পরিবারের মাঝেও মাস্ক এবং ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET