, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে স্বপ্নতরী’র মোড়ক উন্মোচন, মিলাদ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে স্বপ্নতরী’র মোড়ক উন্মোচন, মিলাদ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২০, ২১:১২ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহি রাজাপুর দাখিল মাদরাসায় নানা আয়োজনে উন্মোচন করা হয়েছে স্বপ্নতরী নামে একটি বিশেষ ম্যাগাজিন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার আয়োজিত অনুুষ্ঠানে অবসর গ্রহনকারী ১০জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ও ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ হায়াতুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আলী হায়দার, মাদরাসা পরিচালনা কমিটির দাতা সদস্য মোঃ নূরুল আলম, সদস্য সাংবাদিক হাসান মুহাঃ জহির, রফিকুল ইসলাম বিএসসি, সাবেক সুপারিন্টেনডেন্ট মাওলানা মোঃ ওবায়েদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক আবু তাহের মজুমদার, প্রভাষক মাসুদুর রহমান, শ্রীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আশ্রাফ মজুমদার, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন বাঁধন, সাধারণ সম্পাদক মোঃ মোশার্রফ হোসেন সোহাগ, রাজাপুর জনকল্যাণ সংগঠনের সভাপতি ডাঃ নাহিদ ফারভেজ, ছাত্রলীগ নেতা মোঃ মমিনুল ইসলাম।

মাদরাসার সিনিয়র শিক্ষক জসিম উদ্দীনে পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মোঃ ইদ্রিস আলী সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আবাদ মোল্লা, মোঃ খোরশেদ আলম মজুমদার, সাবেক শিক্ষক মাষ্টার মমতাজ উদ্দিন, সহ সুপারিন্টেনডেন্ট মাওলানা আব্দুর রহিম, সংবর্ধিত শিক্ষক মাওলানা মোঃ ওবায়েদুল হক, মাওলানা আবুল হাসেম, মাওলানা আ ন ম আবুল খায়ের, মাষ্টার আলী আশ্রাফ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মোঃ গোলাম মোস্তফা, ক্বারী মোঃ আব্দুল মন্নান, মোঃ ওমর আলী প্রমুখ।

 

মাদরাসার প্রায় শত বছরের ইতিহাস ঐতিহ্যসহ এলাকার অজানা অনেক তথ্য সম্বলিত প্রথম স্বরণিকা ‘স্বপ্নতরী’ সম্পাদনা করেন সাংবাদিক মুহাঃ জহিরুল হাসান, প্রকাশক ছাত্র নেতা মোঃ নূরুল আলম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET