, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • চৌদ্দগ্রামে ১ সপ্তাহে ২ নবজাতক ছেলের লাশ উদ্ধার




চৌদ্দগ্রামে ১ সপ্তাহে ২ নবজাতক ছেলের লাশ উদ্ধার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২১, ১৬:০৬ | 1000 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে এক সপ্তাহের ব্যবধানের দুই নবজাতক ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একটি লাশ উদ্ধার করা হয় গত ৯ মার্চ মঙ্গলবার জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের প্রবাসী আবুল খায়েরের বাড়ি থেকে। অন্য লাশটি ১৬ মার্চ মঙ্গলবার চৌদ্দগ্রাম বাজারস্থ জামে মসজিদের পাশ থেকে ব্যাগভর্তি নবজাতক ছেলের উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিম জানান, ৯ মার্চ হাটবাইর গ্রামের প্রবাসী আবুল খায়েরের বাড়ি থেকে নবজাতক ছেলের লাশ উদ্ধার ও ময়নাতদন্ত শেষে ইউপি মেম্বার আবদুল মালেকের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে চৌদ্দগ্রাম থানার এসআই মনিরুল ইসলাম জানান, ১৬ মার্চ নবজাতক ছেলের লাশটি উদ্ধার ও ময়নাতদন্ত শেষে কুমিল্লা আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET