নজরুল ইসলাম চৌধুরীঃ
সম্পুর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হলো ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন। প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের একজন প্রস্তাবকারী ও একজন সমর্থনকারী উপস্থিত থেকে পছন্দের প্রার্থীদের নাম প্রস্তাব ও সমর্থন করেন। বেশীর ভাগ ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক পদে একক প্রার্থী থাকলেও কয়েকটি ওয়ার্ডে রয়েছে একাধিক প্রার্থী। প্রথমে ঘোপাল ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (৮ জুলাই) দুপুরে স্থানীয় রহমানীয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় দক্ষিণ লাঙ্গলমোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ ও ৬ নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিকেল সাড়ে ৫ টায় নিজকুন্জরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলনের মধ্যদিয়ে শেষ হয় ১০ নং ঘোপাল ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আ’লীগের সহ-সভাপতি এডভোকেট বাবু প্রিয়রঞ্জন দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মেদ চৌধুরী, ফেনী জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান আরিফ, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার, জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর উউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম। সম্মেলনের উদ্বোধন করেন ঘোপাল ইউনিয়ন আ’লীগে সভাপতি আকতার হোসেন স্বপন। প্রধান বক্তার বক্তব্য প্রধান করেন, ঘোপাল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ঘোপাল ইউপির চেয়ারম্যান আজিজুল হক মানিক।
উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, সদস্য কফিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, যুগ্ন-সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বী সহ দলীয় নেতাকর্মী বৃন্দ এতে উপস্থিত ছিলেন। সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে ঘোপাল ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হওয়ার পেছনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের ঐকান্তিক প্রচেষ্টা ছিলো বলে সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা সোহেল চৌধুরীকে ধন্যবাদ জানায়। সম্মেলনে বক্তারা বলেন, সোহেল চৌধুরীর নেতৃত্বে ঘোপাল ইউনিয়ন সহ ছাগলনাইয়া উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।
Please follow and like us:









