, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ছাগলনাইয়ায় ঈদের দিন পুকুরে পড়ে শিশুর মৃত্যু




ছাগলনাইয়ায় ঈদের দিন পুকুরে পড়ে শিশুর মৃত্যু

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২১ ২০২১, ২১:৩৯ | 1854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

আজ বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহার দিন তিন বছরের এক শিশু বাড়ীর পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। ঈদের ছুটিতে বাবা মা চট্টগ্রাম থেকে দুইদিনের জন্য নাড়ীর টানে বাড়ী এসে চিরকালের জন্য হারালো আদরের ছেলেটিকে।
ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড বাঁশপাড়া ছাহেদুল হক মাস্টার বাড়ীতে। সুত্র জানায়, ঐ বাড়ীর প্রভাষক আমান উল্লাহর শিশু পুত্র আরহাম সাইদ ইজান (৩) বিকেল সাড়ে ৩ টার সময় বাড়ীর পুকুরে ভেসে ওঠে। তাত্ক্ষণিক হাসপাতালে নিয়েগেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। প্রভাষক আমান উল্লাহ সোনাগাজী সরকারি কলেজে কর্তব্যরত। ঈদুল আজহার দিন বাঁশপাড়া গ্রামে এমন মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET