নজরুল ইসলাম চৌধুরীঃ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ছোট ভাই ব্যাংকার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পুর আশু রোগ মুক্তি কামনায় ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২৩ মে) বিকেলে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক তাজুল ইসলাম সবুজ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহাময়া ইউনিয়নের চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি মনির আহম্মদ মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল হাই ভুইয়া, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামে-মসজিদের ঈমাম মাওলানা আতাউল্লাহ সিফাত ও মুয়াজ্জেম মাওঃ আবদুল খালেক।
Please follow and like us:








