“মাদককে না বলুন, বাল্য বিবাহ ও গুজব প্রতিরোধ করুন” এ স্লোগনকে সামনে রেখে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় প্রধান মন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগের বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা নারী ও শিশুর প্রতি সহিংসতা ইভটিজিং প্রতিরোধ বিষয়ে ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে ফেনী জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন।









