নজরুল ইসলাম চৌধুরীঃ
ফেনী-১ নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী জাসদ (ইনু) নেত্রী শিরীন আখতারকে সমর্থন জানিয়ে ছাগলনাইয়া উপজেলার মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে দঃ ভল্লবপুর এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল’র সাবেক প্রকল্প সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুস সালাম মজুমদার মজনুর সভাপতিত্ব ও মুক্তিযোদ্ধা মাস্টার মফিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের মহাজোট প্রার্থী শিরীন আখতার এমপি। এতে বক্তব্য রাখেন, ফেনী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, ছাগলনাইয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউছুফ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই। এসময় উপস্থিতি ছিলেন, জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, শিরীন আখতারের অনুজ রোকেয়া রফিক বেবী, শারমীন কবির, জেলা পরিষদ সদস্য স্বপন, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, সহ-সম্পাদক হাছানাতুজ্জামান বাবু সহ মুক্তিযোদ্ধা বৃন্দ ও জাসদ নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার বলেন, নৌকা একটি দলের নয় বরং নৌকা সমগ্র বাঙ্গালি জাতীর প্রতীক। তিনি বলেন, শেখ হাসিনা আমার নেত্রী, নৌকা আমার নির্বাচনী প্রতীক। কিন্তু কিছু কিছু স্থানীয় নেতারা বলছে, শিরীন আখতারের নৌকা মার্কায় ভোট করতে এখনো উপরের নির্দেশ আসেনি। তারা ভুলেগেছে নৌকা হারলে হেরে যাবে শেখ হাসিনা, হারবে স্বাধীনতা। তিনি আরো বলেন, আমার জন্মই আজম্ন যোদ্ধ করার জন্য। আমি একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে যুদ্ধ করে যাবো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে নৌকা প্রতীকে জয়লাভ করে শেখ হাসিনার গলায় ফুলের মালা দিবো।
Please follow and like us:









