নজরুল ইসলাম চৌধুরীঃ
“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়ায় বাল্যবিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৯ উদযাপন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালী শেষে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









