করোনায় আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর ৪ টা ১৫ মিনিটের সময় রাজধানী ঢাকার ফেমাস হাসপাতালে মৃত্যুবরণ করেন জনতা ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম মজুমদার (৬৫)। তিনি
ছাগলনাইয়া পৌরসভার হিছাছরা গ্রামের দুলাগাজী মজুমদার বাড়ির মরহুম নরুল ইসলাম মজুমদারের বড় ছেলে। করেনায় মৃত্যুবরণকারী এ ব্যাংক কর্মকর্তার দাফনকাজে এগিয়ে এসেছে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম। বাদ যোহর জানাযার নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখেযান।
Please follow and like us:









