
নজরুল ইসলাম চৌধুরীঃ
ফেনী-১ আসনের মহাজোট প্রার্থী জাসদ নেত্রী শিরীন আখতারের নৌকা মার্কার সমর্থনে বিশাল নারী সমাবেশ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে মিছিল শেষে পৌর শহরের জমদ্দার বাজারের জিরো পয়েন্টে পথসভার মধ্যদিয়ে শেষ নারী সমাবেশের কার্যক্রম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের মহাজোট প্রার্থী জাসদ নেত্রী শিরীন আখতার। কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলমগীর ভুইয়া রনির সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, জাসদ কেন্দ্রীয় নেত্রী ছৈয়দা সেলিনা আফরিন, ফেনী জেলা জাসদ ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রোশনা আক্তার রুমি।
উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক রোকেয়া বেগম আন্জু, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইয়া, কোষাধ্যক্ষ রেজাউল করিম ভুইয়া, রাধানগর ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল্লাহ রিপন,জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, সহ-সম্পাদক হাছানাতুজ্জামান বাবু সহ হাজারো নেতাকর্মী ও নারী সমর্থক উপস্থিত ছিলেন।









