ছাগলনাইয়া প্রতিনিধিঃ
বুধবার (১০ অক্টোবর) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করতে পারে এমন ঘটনা ঠেকাতে ছাগলনাইয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম ও ওসি তদন্ত সুদ্বীপ রায় পলাশের নেতৃত্বে ছাগলনাইয়ায় পুলিশি টহল ছিলো দৃশ্যমান। ছাগলনাইয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক কিংবা শাখা রুটেও বিএনপির কোনো মিছিল দেখা যায়নি। তবে বুধবার বিকেলে ছাগলনাইয়া পৌরসভা এলাকার মাস্টার পাড়া রাস্তার মাথায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ছাগলনাইয়া উপজেলা যুবদল ও পৌর সেচ্ছাসেবক দলের ব্যানারে কিছু সংখ্যক নেতাকর্মী জটিকা মিছিল করে।









