সম্প্রতি বাংলাদেশে উচ্চ শিক্ষা বিস্তারে বিশেষ অবদানে স্বীকৃতি হিসেবে ‘আবু রুশদ গুণীজন’ সম্মাননা পুরস্কার ২০১৯ অর্জন করেছেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ এফবিসিসিআই’র সাবেক সভাপতি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা আজীবন সদস্য, সাউথইস্ট ব্যাংক’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দারোগারহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি আলহাজ্ব এম এ কাশেম।

এ উপলক্ষে ছাগলনাইয়ার দারোগার হাট আলিম মাদ্রাসার আয়োজনে শনিবার (৭ মার্চ) সকালে দারোগারহাট এম কাশেম কমপ্লেক্স মাঠে প্রতিষ্ঠানটির গভর্ণিংবাডি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে আলহাজ্ব এম এ কাশেমকে গণ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২০ একই সাথে সম্পন্ন হয়।

ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত শিক্ষাবিদ আলহাজ্ব এম এ কাশেম।

দারোগারহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক সাংবাদিক মুহাম্মদ আবুল হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল বারী, লক্ষীপুর যুগ্ন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, দারোগারহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব কাজী মোঃ কেফায়েত উল্যাহ, এম এ কাশেম কন্যা সুলতানা কাশেম ও পৌত্র ওয়াসেকুল বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দারোগারহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাশেম খোন্দকার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সাবেক কর কমিশনার জিয়াউল হক, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক জামিল আহমেদ, । আলহাজ এম এ কাশেমকে প্রদেয় মানপত্র পাঠ করেন মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া সাদিয়া। শিক্ষার্থীদের মাঝ থেকে ইংরেজি ও আরবী ভাষায় বক্তব্য প্রদান করে তাহমিনা আক্তার, আবিদা সুলতানা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, দারোগারহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আবদুল আউয়াল, ফেনী জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ কামাল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, আজকের প্রতিক্রিয়ার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথি বৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।








