নজরুল ইসলাম চৌধুরীঃ ইসলামী ব্যাংক ছাগলনাইয়া শাখার আয়োজনে “সিয়াম, তাকওয়া ও সাদাকাহ” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২৩ মে) বিকেলে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে ইসলামী ব্যাংক ছাগলনাইয়া শাখার ব্যবস্থাপক মাহে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য প্রধান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, বিআরডির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, প্রধান আলোচকের বক্তব্য প্রদান করেন ছাগলনাইয়া ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ ভূঁঞা। ইসলামী ব্যাংক ছাগলনাইয়া শাখার প্রকল্প কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুনিয়র অফিসার মোঃ মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন এভিপি, অডিট এন্ড ইন্সপেকশন ডিভিশন মোঃ আবদুল মান্নান। এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মাওলানা হোসাইন আহমদ ভূঁঞা।
Please follow and like us:








