সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা যুবদলের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিম মিসকিনদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। শনিবার (৩০ মে) দুপুরে স্থানীয় এক মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার সহ সভাপতি এনামুল হক বাবুল, ছাগলনাইয়া পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এসএম গোলাম কিবরিয়া মজুমদার, ছাগলনাইয়া উপজেলা যুবদল নেতা একরাম উদ্দিন শিপু, ফজলুল বারী মহসিন, আবদুল কাদের জিলানী, এসএম অহিদ উল্যাহ, মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আবুল বসর, পৌর যুবদল নেতা জামাল উদ্দিন, মনছুর আলী, মাসুদ রানা প্রমুখ।
Please follow and like us:








