, , ,

শিরোনামঃ-
  • হোম
  • চট্রগ্রাম
  • ছাগলনাইয়া থানার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক র‌্যালি




ছাগলনাইয়া থানার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক র‌্যালি

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ০৬ ২০১৯, ১৪:২৪ | 998 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ

“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়া থানা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় র‌্যালিটি ছাগলনাইয়া থানা কমপ্লেক্স থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শহরের শুন্য রেখায় এসে সমাপ্ত করা হয়। র‌্যালিতে অংশ গ্রহন করেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব্ উদ্দিন, ফেনী জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন বুলু মজুমদার, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুদ্বীপ রায় পলাশ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম স্বপন, মহিলা কাউন্সিলর আলেয়া আক্তার মনজু, সাহেনা আক্তার, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল, ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জমির উদ্দিন বাবু, উপজেলা আ’লীগের সদস্য মোঃ কফিল উদ্দিন, মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ জাহান মিনু, মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ । র‌্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, আমরা যদি আমাদের বাড়ীর ঘরের আশপাশ পরিস্কার রাখি ও জমাটকৃত পানি নষ্ট করে দিই তাহলে মশা আমাদের আশপাশে জন্ম গ্রহণ করতে পারবে না। মশা সাধারণত পরিস্কার পানিতে, বৃস্টির পানিতে জন্ম গ্রহণ করে। তাই আমাদের বাড়ীর আশপাশে ময়লা আবর্জনার স্তুপ, জমে থাকা পানি, নারিকেলে খালি অংশে অথবা ফুলের টবে কিছু পানি জমে আছে। এ সব যদি আমরা নিজ নিজ দায়িত্বে পরিস্কার করি তাহলে আমরা অনেকটাই এ মশাকে দমন করতে সক্ষম হবো। এরপরও যদি কারো ডেঙ্গু হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমাদের নেতা ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ভাই উনার নিজ খরচে চিকিৎসা করাবেন। তাই ডেঙ্গু রোগে আক্রান্তরা আমাদের সাথে যোগাযোগ করবেন। এ সময় ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সরকার চাইলেও সবার আঙ্গিনায় গিয়ে সরকারী লোকজন পরিস্কার পরিচ্ছন্ন করে দিতে পারবে না। তাই দেশের প্রতিটি মানুষকে দেশকে ভালোবেসে ও নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নিজ নিজ বসত ঘরের আঙ্গিনায় পরিস্কার রাখুন, মশারি ব্যবহার করুন। এ মশা সাধারণ ২টি সময়ে বেশি কামড় দেয়। একটি সময় সকালে সূর্য্য উদয় হওয়ার পর ২ঘন্টার মধ্যে ও আর অন্যটি হলো সূর্য অস্ত যাওয়ার ২ঘন্টা আগ থেকে। এ সময়ে কেউ যদি ঘুমায় তাহলে অবশ্যই মশারি ব্যবহার করবেন। এ ছাড়া সচেতনতাই পারে আমাদের মহামারি থেকে রক্ষা করতে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET