, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়া থানার নবাগত ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ২৮ ২০১৯, ২৩:৩০ | 1919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় ছাগলনাইয়া থানার দায়িত্ব প্রাপ্ত নতুন অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ’র নিকট থেকে দায়িত্বভার বুঝেনেন। ওসি মেজবাহ উদ্দিন আহমেদ অফিসার ইনচার্জ ডিবি চট্টগ্রাম দক্ষিণ থেকে বদলী হয়ে ছাগলনাইয়া থানায় আসেন। কুমিল্লার পশ্চিম বাগিচা গাঁও এলাকার কৃতি সন্তান ওসি মেজবাহ উদ্দিন আহমেদ ওয়াল্ড ইউনিভার্সিটি থেকে এলএলবি এবং প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম সম্পন্ন করে ১৯৯৫ সালে সাতক্ষীরায় সর্ব প্রথম পুলিশ প্রশাসনের সাব-ইন্সপেক্টর পদে কর্মে যোগদান করেছিলেন। মঙ্গলবার ছাগলনাইয়া থানার নবাগত ওসি মেজবাহ উদ্দিন আহমেদ এক সাক্ষাতকারে নয়াআলো ডটকম প্রতিনিধিকে জানান, আমি একজন পুলিশ অফিসার। আমি এ এলাকার জনগণ ও দেশের একজন সেবক। এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি এবং আমার সকল অফিসার নিরলস পরিশ্রম করবো। তিনি বলেন, আমি শান্তিতে ঘুমাতে হলে প্রথমে ছাগলনাইয়া থানা এলাকার সর্বসাধারণকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করতে হবে কেননা, মানুষ শান্তিতে ঘুমাতে না পারলে আমার ঘুমানো হবেনা। তবে নবাগত এ ওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা আমার প্রয়োজন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET