, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ০৫ ২০১৮, ২০:৩০ | 1086 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
মঙ্গলবার (৫ জুন) বিকেলে ছাগলনাইয়া উপজেলা কনফারেন্স কক্ষে ছাগলনাইয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়। ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ছাগলনাইয়া থানার ওসি তদন্ত সুদ্বীপ রায়, এসআই জাহাঙ্গীর আলম, এসআই চম্পক বড়ুয়া, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আবু বকর শিবলী, উপজেলা যুবলীগের সভাপতি এনাম মজুমদার, ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারি, উপজেলা জাসদের দপ্তর সম্পাদক ছলিম উল্যাহ ভুইয়া, মহামায়া ইউপির চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী, রাঁধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, উপজেলা ছাত্রলীগ নেতা জিয়াউল হক দিদার, খেলাফত আন্দোলন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওঃ আনোয়ার উল্যাহ ভুইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবদুল লতিফ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবির ভুইয়া, সহ-সভাপতি বাহার উদ্দিন আজাদ, পৌর জামায়াতের শুরা ও কর্ম পরিষদের সদস্য নাজমুল হাসান, জামায়াত নেতা মহিউদ্দিন পাটোয়ারী, পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, কাউন্সিলর হাবিবুর রহমান মজুমদার, জাহাঙ্গীর আলম ভুইয়া, আলেয়া বেগম মন্জু, উপজেলা ছাত্রলীগ যুগ্ন-সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বি, পারভেজ মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ, ছাগলনাইয়া সিটি ডিজিটাল ল্যাবের মার্কেটিং পরিচালক সহিদ উল্ল্যাহ, উত্তর মটুয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শেখ কামাল, মোঃ মোস্তফা মজুমদার, সহ- সভাপতি মোঃ শাহ আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক রফিক উদ্দিন, সদস্য আরিফ ভুইয়া, এনায়েত উল্যাহ সোহেল, নিজাম উদ্দিন সজিব, কামরুল হাসান, দেলোয়ার হোসেন, কাজী নুরুল আলম নীলু, যতিন্দ্র সূত্রধর, আবদুল হান্নান সোহেল, কফিল উদ্দিন মজুমদার, জিয়াউল হক রুবেলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওঃ আতাউল্লাহ সিফাত। স্বাগত বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসান ও সাবেক সভাপতি মোঃ শেখ কামাল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET