ছাগলনাইয়া হেল্পীং সোসাইটির উদ্যোগে
চলমান বৈশ্বিক করোনা ভাইরাস থেকে বিশ্ব মানবতার মুক্তির লক্ষে দোয়া কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট বিশেষ মুনাজাত করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বাদ আসর ছাগলনাইয়া বাজারের আবদুর রউফ প্লাজার ছাগলনাইয়া পল্ট্রি কমপ্লেক্সে সামাজিক দূরত্ব বজায় রেখে এ দোয়ার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, হেল্পীং সোসাইটির আহবায়ক দেলোয়ার হোসেন রাজিব, সদস্য সচিব আবু সাঈদ, সদস্য জাফর ইমাম মুরাদ, জাকির হোসেন যন্টু প্রমুখ।
Please follow and like us:









