মুফিজুর রহমান নাহিদ কানাইঘাট, সিলেট প্রতিনিধি :
সিলেট জেলার কানাইঘাট উপজেলার বৃহত্তর গাছবাড়ি একটি অবহেলিত অঞ্চল। আর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বাজার রয়েছে।
বাজারে রাস্তা ঘাটের তেমন কোন সুযোগ সুবিধা নেই।
বিগত বেশ কয়েক বছর আগে রাস্তা টি পাকাকরন হয়েছিল।
কিন্তু এর পরে রাস্তা টির উন্নয়ন তো দূরের কথা,রক্ষনা বেক্ষনের কোন ব্যবস্থা হয়নি।
তন্মধ্যে জাঙ্গাল, কোন স্হানে নদীর আকার ধারণ করেছে, আবার কোন স্হানে চাষাবাদের উপযোগি হয়ে পড়েছে।
রাস্তা টির অবস্থা খুবই শোচনীয়।
বাজারের রাস্তা টি প্রায় ১ মাইল।
এই রাস্তা দিয়ে হাজার হাজার ছাত্র-ছাত্রী সহ এলাকার সর্বসাধারণ প্রতিদিন যাতায়াত করতেছে।
লোক চলাচল প্রতিনিয়ত গাড়ী দিয়ে করতেছে।
বর্ষার দিনে বৃষ্টির পানিতে এর কলবের ক্ষীনতর হতে ক্ষীনতর হয়েপড়েছে।
রাস্তা টি ভেঙ্গে নদী, জাঙ্গাল বা চাষাবাদের উপযোগি হওয়ায় সেটির আর কোন চিহ্ন নেই।
ফলে দূরবর্তী এলাকায় তো দূরের কথা স্হানিয় এলাকায় যাতায়াত করা আরো কঠিন হয়েপড়েছে।
কোন কোন জায়গায় যানবাহন দূরে থাকুক লোক জনকে পায়ে হেটে যেতে অশেষ দুর্দশা ভোগ করতে হচ্ছে।
বর্ষার মৌসুমে এর অবস্থা আর শোচনীয় আকার ধারন করেছে।।
অত্র এলাকার জনপ্রতিনিধিদের কাছে সাধারণ জনগণের প্রশ্ন হল?
এই অবস্থা থেকে আমরা কি জন্য মুক্তি পাই না।
নাকি আমরা এই দেশের না ——
আর যদি নাগরিক হয়ে থাকি তাহলে আমাদের অত্র এলাকার গুরুত্ব পূর্ণ রাস্তাটির শোচনীয় অবস্থা থেকে কবে
মুক্তি পাব ?









