, , ,

শিরোনামঃ-




জলাবদ্ধ পতিত জমিতে বারি লাউ-৪ এর সফল চাষাবাদ।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২১, ১৯:১২ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 জলাবদ্ধ পতিত জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বারি লাউ-৪ চাষ করে ভাগ্য বদল করেছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হিংগাজিয়া এলাকার কৃষক মোঃ কুদ্দুছ মিয়া। তিনি বলেন সরেজমিন গবেষণা বিভাগ, বারি, সিলেট এর পরামর্শে চলতি মৌসুমে জলাবদ্ধ পতিত জমিতে বারি লাউ-৪ চাষাবাদ করেন এবং প্রতি সপ্তাহে শতাধিক লাউ উত্তোলন করে স্থানীয় বাজারে বিক্রি করছেন। সঠিক প্রযুক্তি এবং পরামর্শ দ্রুত দোড়গোড়ায় পাওয়ার কারনে এরকম জমিতে তিনি চাষ করে সফল হন এবং বাম্পার ফলন পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সরেজমিন গবেষণা বিভাগ, বারি, সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল বলেন, কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে পতিত জমির প্রতি ইঞ্চি জায়গা চাষাবাদের আওতায় নেয়ার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মাঝে চাষাবাদের আধুনিক প্রযুক্তি সমূহ পৌঁছে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে দেশের পতিত জমির সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করার লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি যেনো তারা দেশের দক্ষ জনশক্তিতে পরিনত হয়। সেই ধারাবাহিকতায় জলাবদ্ধ পতিত জমিতে বারি লাউ-৪ চাষাবাদ একটি সফল মাইলফলক। বারি লাউ-৪ অত্যন্ত সুস্বাদু, উচ্চ ফলনশীল এবং লাভজনক জাত। আগামীতে জলাবদ্ধ জমিতে এই প্রযুক্তিতে বারি লাউ-৪ চাষের প্রতি এলাকার কৃষকেরা অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET