, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • ঝিনাইদহে তিন চিকিৎসক ও চার স্বাস্থ্যকর্মীসহ ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত




ঝিনাইদহে তিন চিকিৎসক ও চার স্বাস্থ্যকর্মীসহ ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০২০, ২০:০৫ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহে নতুন করে ৩ চিকিৎসক ও ৪ স্বাস্থ্যকর্মীসহ ৮ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ২৩ টি নমুনার মধ্যে ৮ টির ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে গত ৪ দিনে ২১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেলো। নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ, শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সর ডেন্টাল সার্জন এবং কোটচাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন। সিভিল সার্জন অফিসের মুখপাত্র ও করোনা ইউনিটের চিকিৎসক ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে, গত ৪ দিনে করোনায় আক্রান্তে সংখ্যা দাড়ালো ২১ জন। আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমান অবস্থা থেকে রক্ষা পেতে সকলকে সামাজিক দুরত্ব মেনে চলা ছাড়া কোন বিকল্প নেই বলে ডাঃ পার্থ জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET