ঝিনাইদহ থেকে, তরিকুল ইসলাম তারেক:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন এছাড়া এতে আহত হয়েছেন আরও দুইজন জেলার রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আনন্দনগর গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার খয়রা গ্রামের খায়রুল ইসলাম (৩০) ও নিজাম উদ্দিন (৫০)। তারা সম্পর্কে পিতা-পুত্র। এসআই রবিউল বলেন, বিকালে তারা ওই গ্রামের জামির মালিথার ক্ষেতে ধানেরচারা লাগাচ্ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এ দুর্ঘটনায় জমির মালিক জামির মালিথা ও তার ভাতিজা সাব্বির আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।









