, , ,

শিরোনামঃ-
  • হোম
  • চট্রগ্রাম
  • টেকনাফে ইয়াবা জোনে বন্দুকযুদ্ধে নিহত-১ : অস্ত্র ও ইয়াবা উদ্ধার




টেকনাফে ইয়াবা জোনে বন্দুকযুদ্ধে নিহত-১ : অস্ত্র ও ইয়াবা উদ্ধার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০১৮, ১৭:৫৫ | 989 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কক্সবাজার প্রতিনিধি:
টেকনাফে ইয়াবা চালান খালাসের অন্যতম জোনে দু’পক্ষের বন্দুক যুদ্ধে এক মাদক কারবারী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, ইয়াবা ও মৃতদেহ উদ্ধার করেছে।
জানা যায়, ১৮ নভেম্বর ভোররাত ২টারদিকে উপজেলার অন্যতম ইয়াবার চালান খালাসের নিরাপদ জোন বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন দক্ষিণ লেঙ্গুরবিলে দু’পক্ষের মধ্যে ইয়াবার চালান খালাস নিয়ে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক কারবারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ২টি অস্ত্র, ১০হাজার পিস ইয়াবাসহ ১টি মৃতদেহ পাওয়া যায়। পুলিশ লাশ থানায় নিয়ে আসে। এরপর সনাক্ত করে নিহত ব্যক্তি দক্ষিণ লেঙ্গুরবিলের মৃত আব্দুল কাদেরের পুত্র ফরিদ আলম (৩০) প্রকাশ মোঃ আলম বলে সনাক্ত করে। এরপর লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ সংবাদকর্মীদের জানান, পুলিশ উক্ত এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২টি দেশীয় অস্ত্র, ১০ হাজার ইয়াবা ও ১টি মৃতদেহ উদ্ধার করে। পরে থানায় এনে তার পরিচয় সনাক্তের পর পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে পৃথক মামলার প্রস্তুতি চলছে। টেকনাফে যতদিন মাদক চোরাচালান শূন্যের কোঠায় আসবেনা ততদিন পুলিশের মাদক বিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।
এদিকে নিহত মাদক কারবারী ব্যক্তি জীবনে ২ মেয়ে ১ ছেলের জনক হলেও দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় শক্তিশালী বিশেষ সিন্ডিকেট গড়ে মাদক চোরাচালান চালিয়ে আসছে বলে জনশ্রুতি রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET