, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঠাকুরগাঁওয়ে চলছে প্রতি ঘরে সনাতন ধর্মাবলম্বী মানুষদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজা




ঠাকুরগাঁওয়ে চলছে প্রতি ঘরে সনাতন ধর্মাবলম্বী মানুষদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজা

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২০, ১৪:৫০ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁয়ের পাঁচ উপজেলায় সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পূজা। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় দ্বাপর যুগে। মহাভারত অনুসারে জানা যায় যে শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে মথুরা কংসের কারাগারে তার জন্ম হয়। সে সময় মথুরায় কংস রাজার বিভিন্ন অত্যাচার-নির্যাতন এর হাত থেকে নিরীহ মানুষকে রক্ষার্থে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। শ্রীকৃষ্ণের জন্মের পর তার পিতা বাসুদেব কারাগার থেকে তাকে নন্দের আলয়ে লুকিয়ে রাখে এবং সেখান থেকে তিনি দিনে দিনে বড় হতে থাকেন। বড় হওয়ার পর সেই ভগবান দুষ্টের দমন শিষ্টের পালন রক্ষার্থে তিনি কাজ করে যান। আজ ১২ ই আগস্ট হিন্দুদের প্রতি ঘরে ঘরে চলছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা এবং বিভিন্ন মন্দির প্রাঙ্গণে চলছে হরিনাম সংকীর্তন।এছাড়া শঙ্খ ধ্বনি,উলু ধ্বনি সেই সাথে সকল মন্দিরে বিশ্বব্যাপী শান্তি রক্ষার জন্য ভাইরাস থেকে সকল মানুষকে বাঁচাতে ভগবানের কাছে প্রার্থনা। সকল হিন্দু সনাতন ধর্মের অনুসারী ভক্তগণ আজ এক নিষ্ঠে পুজো পার্বন করছেন।এবং তারক ব্রহ্ম নাম কীর্তন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET