১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁও গড়েয়া ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর মুর‍্যাল উন্মোচন এর উদ্বোধন




ঠাকুরগাঁও গড়েয়া ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর মুর‍্যাল উন্মোচন এর উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২০, ২২:৪৮ | 1348 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার দুপুর দুই টা এক মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদে নবনির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুর‍্যাল ও ফলক উন্মোচন এর উদ্বোধন করা হয়।

গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান (দুলাল মাষ্টার)এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম গোলাম ফারুক রুবেল, ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপলো,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছউদ্দীন (সাজু মাষ্টার),গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদো), জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান (রিপন)।

বক্তরা বলেন ১৯২০ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম হয়।আমরা সৌভাগ্যবান যে, আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পালন করতে পারছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা আমরা স্বাধীন ভাবে কথা বলা ও স্বাধীন ভাবে জীবন যাপনের সুযোগ পেতাম না।

আমরা বঙ্গবন্ধুর আদর্শ কে অনুসরণ করে আগামীর বাংলাদেশ বি নির্মানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

অনুষ্ঠানের প্রথমেই গড়েয়া ইউনিয়ন পরিষদ,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগ,বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ গড়েয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও গড়েয়া ইউনিয়ন পরিষদ সদস্য গণ,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থক, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার গণ মান্য ব্যক্তি বর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET