, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন খোকন চৌধুরী




ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন খোকন চৌধুরী

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০১৮, ১১:১৯ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নূরে আলম শাহ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রাজিউর রেজা খোকন চৌধুরী।
রবিবার ঢাকায় অাওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আ.লীগ নেতা রাজিউর রেজা খোকন চৌধুরী।
রাজিউর রেজা খোকন চৌধুরী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এবং তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।
রাজিউর রেজা খোকন চৌধুরী ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ এ পর্যন্ত এসেছেন। খোকন মনোনয়ন ক্রয় করার পর থেকেই ঠাকুরগাঁও-১ আসনে জনগণ ও দলীয় নেতাকর্মীদের উচ্ছাসিত হতে দেখা গেছে। জনগণও খোকনকে এ আসনে এমপি হিসেবে দেখতে চাইছে।
ইতিমধ্যে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রেন্সিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন সহ অনেকে নৌকা প্রতীকে মনোনয়ন ক্রয় করে জমা দিয়েছেন।
কেন্দ্রীয় আ.লীগ নেতা রাজিউর রেজা খোকন চৌধুরী বলেন, বুকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আমি আওয়ামী লীগের রাজনীতি করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। এ জন্য আমি ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ণপত্র জমা দিয়েছি। আশা করি জননেত্রী নৌকার মনোনয়ন আমাকে দিবে।
তিনি বলেন, নৌকার মনোনয়ন চুড়ান্তভাবে যদি আমাকে দেওয়া হয়, তাহলে এ আসন হবে নৌকার।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET