, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় অভবের তাড়নায় ডাব বিক্রেতার আত্মহত্যা।




ডুমুরিয়ায় অভবের তাড়নায় ডাব বিক্রেতার আত্মহত্যা।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ০৬ ২০২১, ২৩:৫৩ | 895 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় সংসারে অভাবের যন্ত্রনা সইতে না পেরে আলতাফ হোসেন শেখ (৪০) নামে এক ব্যক্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (০৬ জুলাই) ভোরে উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি আমড়া গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে। পেশায় একজন ডাল নারকেল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, ৫ জুলাই সন্ধ্যায় আলতাফ শেখ তার স্ত্রীর সাথে পারিবারিক অভাব-অনাটন নিয়ে ঝগড়া হয়। পরে ভোর রাত সাড়ে ৪ টার দিকে ঘর থেকে বের হয়ে যান।

সকালে বাড়ী থেকে ১৫০ গজ দূরে একটি আমড়া গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

ডুমুরিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘আত্মহত্যা খবর পেয়ে আলতাফ শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET