১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২৩, ১৮:১২ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত অপর দুইজন আহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে চুকনগর শাহাপুর সড়কের মধুগ্রাম মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।
রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সানোয়ার হোসেন মাসুম জানায় , চুকনগর হতে ছেড়ে আসা দৌলতপুরগামী (যশোর-ট-১১১৫২২) ট্রাক মধুগ্রাম মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একই দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেল (সাতক্ষীরা-হ-১১-৯১৬৮) এর পিছনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীর মধ্য সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার তৈলকুপি গ্রামের কালীপদ দাসের ছেলে স্বপন দাস (৪৫) ঘটনাস্থলে মারা যায়। সাথে থাকা অপর দুইজন আরোহী একই উপজেলার মিঠাবাড়ি গ্রামের মুজিবুর সরদারের ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৫ ) ও তৈলকুপি গ্রামের মৃত আনার মল্লিকের ছেলে নুর ইসলাম মল্লিক খোকা (৬২) আহত হন। আহত আরোহীদ্বয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে। ট্রাকেট ড্রাইভার ও হেলপার পালিয়েছে। লাশ সুরতহাল রির্পোটের জন্য মর্গে পাঠানো হয়েছে ও ট্র্যাকটি রঘুনাথপুর তদন্ত কেন্দ্রে পুলিশের হেফাজত আছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET