খুলনার ডুমুরিয়ায় মৎস্য ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার নরনিয়া গ্রাম এলাকা হতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ডুমুরিয়া থানা পুলিশের উপ পরিদর্শক এস আই কাজল হোসেন ও এস আই কেরামত আলী জানায় , উপজেলার নরনিয়া গ্রামের অলিপুর ঘাট নামক স্থানে মৃত অমেদ আলী সরদারের মাহাবুব রহমান সরদারের মৎস্য ঘেরে একটি যশোর-হ-১৭-০৫২৬ নং হিরো মোটরসাইকেল দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। এসময় পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারা আরও জানায় , উদ্ধার হওয়া মোটরসাইকেলের প্রকৃত মালিকসহ কিভাবে এখানে আনা হলো সেটা খুঁজে বের করার জন্য আমরা কাজ করছি।
Please follow and like us:









