, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত-২

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২৩, ২০:৫৪ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও ১জন আহত হয়েছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজারে এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশ।
থানার এস আই আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা ডলফিন পরিবহণের একটি যাত্রীবাহী বাস (বরিশাল মেট্রো-ব-১১-০১৬৪) কাঁঠালতলা বাজারে এসে যাত্রী নামাচ্ছিল। এসময় বাসের ড্রাইভার ও হেলপার বাসের চাকার সমস্যা ঠিক করার জন্যে নীচে নেমে আসে। এমতাবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-১৭৪৩) ঘটনাস্থলে এসে বাসের পিছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের চালক বরগুনার আমতলি এলাকার নেছার মৃধার ছেলে বশির মৃধা (৫৬), বাসের যাত্রী কেশবপুর উপজেলার দেউলি গ্রামের মৃত সত্য রঞ্জন দাসের ছেলে পূর্ণ চন্দ্র দাস (৫২) এবং খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার হারুনার রশিদের ছেলে ইয়াছিন হোসেন (১৯) মারাত্মক আহত হন। আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বাস চালক বশির মৃধা ও যাত্রী পূর্ণ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। এ খবর লেখা পর্যন্ত আহত ইয়াছিন খুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
এ ঘটনায় কাভার্ডভ্যান চালক চুয়াডাঙ্গা সদরের মাছের দাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম (৪৬) এবং হেলপার কুষ্টিয়া সদরের যুগিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে শান্ত হোসেন (২২) কে আটক করা হয়। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে, শুক্রবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। ডলফিন পরিবহণের বাস ও কাভার্ডভ্যানটি চুকনগর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET