খুলনার ডুমুরিয়ায় থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় থানা প্রাঙ্গনে এ সভাটি অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম সেবা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মোঃ খায়রুল আনাম (বিপিএম সেবা)।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার পরিদর্শক (অপারেশন) তহিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক, খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাংবাদিক মাহাবুবুর রহমান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান লিটন, অরুন কুমার গোলদার, হাবিবুর রহমান হবি, আমিনুর রহমান, আজমল হুদা মিঠু, মোল্যা একরামুল ইসলাম, শেখ জামিলুর রহমান, আবু সাঈদ শরিফ, শফিকুল ইসলাম জোয়ারদার, মোঃ আল আমীন, এস এম দেলোয়ার হোসেন, জামায়াত নেতা মোঃ কামারুজ্জামান প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকদ্রব্য ক্রেতা, বিক্রেতা ও সেবনকারী, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই, চাদাঁবাজি সহ সব ধরণের অপরাধ কর্মকান্ড দমন করা পুলিশের এশার পক্ষে সম্ভব নয়। এই বিশাল এলাকায় পুলিশ যেমন অপরাধীদেও ধরার জন্যে চেষ্টা কওে তেমনিভাবে অপরাধীরাও পুলিশের চোক এড়িয়ে তাদেও কর্মকান্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করে। একারনে সব ধরণের অপরাধ দমনের জন্যে পুলিশকে সহযোগিতা করতে সমাজে নেতৃত্বদানকারী সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সভায় জন প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









