, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় কুয়েট ছাত্রের আত্নহত্যা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২২, ২২:৩১ | 910 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ১৮ ব্যাচের ছাত্র অন্তু রায় (২১) আত্মহত্যা করেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, অন্তু খুবই মেধাবী ছাত্র ছিল। তবে তার পরিবারে আর্থিক অনটন ছিল। পাশাপাশি কুয়েটের ড. এম এ রশিদ হলেও তার অনেক টাকা বকেয়া হয়ে গিয়েছিল। গত রোববার অন্তু তার পরিবারের কাছে টাকা চায়। এ সময় তার মা তাকে ৩ হাজার টাকা দিয়েছিল। এরপর সোমবার সকালে তার বাবা দেবব্রত রায় ও তার মা মাঠে যায় কাজ করতে। তার ছোট বোন বেলা ১১টার দিকে প্রাইভেট পড়া শেষ করে এসে ঘরের মধ্যে অন্তুর লাশ ঝুলতে দেখে।

এ তথ্য নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্যে পোস্ট মর্টেমের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET