, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় পা পিছলে পড়ে মূত্যু

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০২১, ১৫:১২ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় কুকুরের গায়ে ঢিল ছুড়তে গিয়ে পা পিছলে পড়ে এক বাস ড্রাইভারের মূত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের মৃত ডাঃ লুৎফার রহমানের পুত্র শেখ হাফিজুর রহমান বাবু(৪৭)।
মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, শবিরার রাতে বাস চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার উপর কুকুর ডাকতে দেখেন। এসময় তিনি কুকুরটিকে তাড়িয়ে দেয়ার উদ্দেশ্যে একটি ইটের টুকরো ছুড়তে গিয়ে পা পিছরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। রোববার বেলা ১০টার দিকে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আটলিয়া ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম বেবি, সাবেক ইউপি সদস্য বিএম হাবিবুর রহমান হবি, নব নির্বাচিত ইউপি সদস্য আলাউদ্দীন মালী, প্রভাষক হাফিজুর রহমান, সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস, নাজমুল ইসলাম মুন্না প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET