, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় বিষপান করে স্কুল ছাত্রের আত্মহত্যা




ডুমুরিয়ায় বিষপান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ০৬ ২০২২, ১৯:৩৫ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে প্যান্টের বেল্টে ঝুলে অসিত পাল(১৬)নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।ঘটনাটি শনিবার রাতে ডুমুরিয়া উপজেলার ছয়বাড়িয়া গ্রমে।
পুলিশ ও এলাকাবাসী জানায়,অসিত পাল ছয়বাড়িয়া গ্রমের পূণ্য চন্দ্র পালের পুত্র।সে ধামালিয়া ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।
এলাকাবাসী সূত্রে জানা যায়অসিত যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় এক আত্মীয়ের সূত্র ধরে একটি মেয়েকে পছন্দ করতো।এর জের ধরে পরস্পর তারা যোগাযোগ করতো। একপর্যায় মেয়েটি তাকে প্রত্যাখ্যান করতে থাকে।এই ক্ষোভে গত শনিবার রাতে অসিত প্যান্টের বেল্ট পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করে।রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়।পুলিশ অসিতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।ধামালিয়া ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াজেদ আলী বলেন,অসিত পাল এ বছর এসএসসি পরীক্ষার্থী।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন,অসিতের মরদেহ উদ্ধার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET