৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঢাকার নিউ ভোজন বিলাস রেস্টুরেন্টে সন্ত্রাসী হালার অভিযোগ




ঢাকার নিউ ভোজন বিলাস রেস্টুরেন্টে সন্ত্রাসী হালার অভিযোগ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০১৮, ১৮:১৩ | 1015 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার উত্তরা আবাসিক এলাকার ৯ নং সেক্টরের হাউজ নং-৬ রোড় ১ এর বি উত্তরা হাউজিং বিল্ডিং মাস্টার প্লাজার বিপরীতে অবস্থিত নিউ ভোজন বিলাস রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১১ ফেব্রুয়ারি দুপুর বেলায়। নিউ ভোজন ভিলাস রেস্টুরেন্টে এ সন্ত্রাসী হামলার পর রেস্টুরেন্টের মালিক পক্ষের মোঃ ইমাম হোসেন বাদী হয়ে ঢাকা উত্তরা পশ্চিম থানায় সাধারন ডায়েরি ( জিডি নং- ৭৫৩/১১-২-২০১৮) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, প্রকৌশলী সাইদুল হক ও অজ্ঞাত নামা ১৫/২০ জনের সন্ত্রাসী চক্র রবিবার রেস্টুরেন্টে বিভিন্ন রকমের খাবার খেয়ে প্রায় ৬ হাজার টাকা বিল পরিশোধ না করে রেস্টুরেন্টের ম্যানেজারসহ কয়েক জনকে মেরে পেলার হুমকি দেয় এবং রেস্টুরেন্টের সাইন বোর্ড, ব্যানার খুলে রাস্তায় পেলে দেয়। সুত্র জানায়, হামলাকারী প্রকৌশলী সাইদুল হক রেস্টুরেন্টি যে বিল্ডিংয়ে রয়েছে সে বিল্ডিংটি সাইদুল হকের স্ত্রী সুলতানা মেহেরুন্নেছা খানের নামে লিখে দেয়। সুলতানা মেহেরুন্নেছা খান উক্ত বিল্ডিংটি ১০ বছরের জন্য ২ কোটি টাকার বিনিময়ে নজরুল ইসলাম নামক এক ব্যক্তির নিকট লিজ দেয়। পরবর্তিতে লিজ গ্রহনকারী নজরুল ইসলামের নিকট থেকে নিউ ভোজন বিলাস রেস্টুরেন্টের মালিক পক্ষ নিচ তলা ভাড়া নেয়। নিউ ভোজন বিলাস রেস্টুরেন্টের মালিক পক্ষ জানায়, প্রকৌশলী সাইদুল হক রাজউক’র প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন দুর্নীতির অভিযোগে বর্তমানে তিনি ওএসডি’তে রয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET