সুনামগঞ্জের তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকি পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্থানীয় শহিদ মিনাওে পুষ্পস্থবক অর্পন, বৃক্ষ রোপন কর্মসূচী, ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ এবং ভুমিহীনদের মধ্যে খাস জমির বন্দোবস্তের দলিল হস্তান্তর করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে¡ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, আনন্দ র্যালী ও জন্ম শতবার্ষিকির কেক কাটা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায় বৈশাখ, যুবলীগ আহŸায়ক হাফিজ উদ্দিন, আওয়ামীলীগ সদস্য লুৎফুর রহমান লাকসাব, আব্দুল হাই কালা চাঁন, যুবলীগ সদস্য আবুল কাসেম প্রমুখ।
অপর দিকে একই সময়ে উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি আলী মর্তূজার সভাপতিত্বে উপজেলা সদরের পূর্ববাজারে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্থবক অর্পন ও র্যালী করা হয়। উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সদস্য শামীম আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাশুক, কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা, জেলা স্বেচ্ছাসেকলীগের সহ সভাপতি আবুল খায়ের, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর রহমান, উপজেলা কৃষকলীগ আহবায়ক জিল্লুর রহমান, শ্রমিকলীগ আহŸয়ক মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, মনিরাজ শাহ্, রোমান আহমেদ তুষা প্রমূখ।
এদিকে উপজেলার বাদাঘাট, উত্তর বড়দল ইউনিয়ন ও শ্রীপুর উত্তর ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সংগঠন ও শিক্ষা প্রতিষ্টানগুলোতে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।









