, , ,

শিরোনামঃ-




তাহিরপুরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে এক যুবক নিখোঁজ 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১৭ ২০২০, ২১:০৯ | 966 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুরে ঝড়ের কবলে পড়ে চুনখলা হাওরে নৌকা ডুবিতে এক যুবক নিখোঁজ হয়েছেন । নিখোঁজ যুবকের নাম মোঃ স্বপন মিয়া (৩৮)। সে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কাজলা গ্রামের কেরামত আলীর ছেলে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রাম থেকে নিখোঁজ স্বপন তেল বিক্রি করে ড্রাম্পের বাজার আসার পথে চুনাখলা হাওরে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে সে নিখোঁজ হয়। পরে হাওরের পাশে লাকমা গ্রামের লোকজন গিয়ে নৌকা ও তেলের কনটিন উদ্ধার করলেও স্বপনকে খুঁজে পায়নি তারা।
ড্রাম্পের বাজারে ব্যবসায়ি সুবল চন্দ্র পাল জানান,স্বপন দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে ড্রাম্পের বাজারে থেকে গ্রামে গ্রামে গিয়ে তেল বিক্রি করতো। প্রতিদিনের ন্যায় আজ লালঘাট গ্রামে তেল বিক্রি করে ফেরার পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সে নিখোঁজ হয়।
তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যাক্তিকে পুলিশ সহ স্হানীয়রা উদ্ধারের চেস্টা করছে। তিনি বলেন বিষয় সুনামগঞ্জ ডুবরি দল কে জানানো হয়েছে, তারা সুনামগঞ্জ থেকে রওনা করেছেন তাকে উদ্ধার করার জন্য।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET