, , ,

শিরোনামঃ-




তাহিরপুরে ফুলে ফুলে ছেয়ে গেছে শিমুল বাগান, পর্যটকদের উপচে পড়া ভিড়

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২০, ১৬:০০ | 1084 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুরে শিমুল বাগানে গত বছর মাঘে ফুল ফুটলেও এবার শিমুল ফুল ফুটেছে বসন্তেই। রক্তরাঙা শিমুল যদি একটি গাছেও ফোটে সেটি হল যাদুকাটা নদীর তীরে জয়নাল আবেদীন শিমুল বাগানে। গত বছর নির্দারিত সময়ের ছেয়ে একটু আগে ফুল ফুটলেও এবার তার আপন মহিমায় ফুল ফুটেছে নির্দারিত সময়েই। ডালে ডালে ফুটে থাকা হাজারো ফুল মন কে রাঙিয়ে তুলছে পর্যটক প্রেমিদের। শিমুল বাগানের রক্তরাঙা ফুল চোখে পড়ছে এবার অনেক দূর থেকেই। ফুলে ফুলে ছেয়ে গেছে এখন দেশের সবছেয়ে বড় শিমুল বাগানে। প্রতিদিন হাজারো পর্যটক প্রেমিরা জড়ো হচ্ছেন শিমুল বাগানে। কেউ আসছেন প্রেমিকা নিয়ে, আবার কেউ আসছেন পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে। এ যেন দিনদিন মিলন মেলায় রুপ নিচ্ছে শিমুল বাগানে। এবার বসন্তে বাউলের মন রাঙিয়েছে। গত বছর বসন্তের আগেই মুকুল ঝরে পড়লেও এবার বসন্তেই ফুল ফুটেছে। শক্রবার গিয়ে এমনটাই দেখা গেল হাজারো শিমুলের ডালে ডালে।
সরেজমিন গিয়ে দেখা যায়, শিমুল বাগানে সারি সারি ফুটে থাকা লাল পাপড়ি দেখে এখানে আসা পর্যটকদের মনে আনন্দের ঢেউ উঠেছে। মায়াময় শিমুল বাগানে জমে উঠেছে শিমুল মায়ার খেলা। গাছেল মধ্যে লাল ফুলের গালিচা দেখতে অসংখ্য পর্যটক প্রতিনিয়ত আসছেন শিমুল বাগানে। এবার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই গাছে গাছে ফুল ফুটতে শুরু করেছে।
সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের যাদুকাটা নদীর তীরবর্তী মানিগাঁও গ্রামে প্রায় ১০০ বিঘা জমি জুড়ে গড়ে তোলা হয়েছে বিশাল এক শিমুল বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে মায়ার নদী যাদুকাটা আর এপারে রক্তিম ফুলের সমারোহ। ২০০২ সালে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বৃক্ষ প্রেমি জয়নাল আবেদীন নিজের প্রায় ২ হাজার ৪০০ শতক জমিতে সৌখিনতার বসে প্রায় তিন হাজার শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। বসন্তে শিমুল গাছগুলোতে ফুলে ফুলে ভরে ওঠে। ফাগুনের অরুণ আলোয় ফোটেছে বাগানের শিমুল ফুলগুলো। চোখের তৃষ্ণা মেটাতে টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড়ের পাদদেশে ও রূপের নদী যাদুকাটার মধ্য স্থলে বিশাল শিমুল বাগানে ফুটে ওঠা টুকটুকে লাল শিমুল ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক।
শুক্রবার সিলেট থেকে বাগান দেখতে আসা ফাহিম রেজা ও মেহজাবিন জানান, দেশে এতো বড় শিমুল বাগান তারা এর আগে দেখেননি। তারা সঠিক সময়ে ফুলের পাপড়ি দেখতে পেয়ে তাদের মণ আনন্দে ভরে গেছে। তারা বলেন, এখানকার রাস্তাঘাট উন্নত হলে এখানে আসা পর্যটকদের কষ্ট একটু কম হবে এবং পর্যটকপ্রেমিদের সমাগম আরো বাড়বে।
বাগানের মালিক প্রয়াত চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে রাখাব উদ্দিন জানান, এবারই সঠিক সময়ে বসন্তে শিমুল গাছগুলোতে এক সঙ্গে ফুল ফুটেছে। এই শিমুল বাগান তার মরহুম পিতার পরিচয় দিন দিন আরো বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, এখানে আসা পর্যটকদের সুবিধার জন্য একটি শিমুল বাগান কেন্টিন ও হোটেল করা হয়েছে।
কিভাবে যাবেন : শিমুল বাগান দেখতে চাইলে প্রথমে ঢাকা সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাস যোগে সুনামগঞ্জের প্রবেশদ্বার আবদুজ জহুর সেতুতে নামতে হবে। আপনি ইচ্ছে করলে মহাখালী থেকেও বাসে আসতে পারবেন সুনামগঞ্জে। এসব বাসে ভাড়া নেবে জনপ্রতি ৫শ টাকা। আর যারা সিলেট থেকে আসবেন তারা সিলেট কুমারখালী বাসষ্টেন থেকে সহজে বাসে সুনামগঞ্জ বাসষ্টেনে নেমে পড়বেন। ভাড়া নিবে জনপ্রতি ১শ টাকা। আবদুজ জহুর সেতু থেকে সিএনজি, মোটরসাইকেল কিংবা যেকোনো গাড়ি দিয়ে তাহিরপুর লাউড়ের গড় বাজার অথবা বিন্নাকুলী বাজারে এসে নামবেন। যদি সেতু থেকে মোটর সাইকেলে আসেন জনপ্রতি ভাড়া নিবে দেড়শ টাকা আর সিনজি দিয়ে আসলে ভাড়া নিবে ১শ টাকা করে। বিন্নাকুলী অথবা লাউড়েরগড় বাজার থেকে যাদুকাটা নদী পার হয়ে পায়ে হেটে অতবা অটোরিকসা দিয়ে সুজা শিমুল বাগানে চলে আসতে পারবেন। অটোরিকসার ভাড়া নিবে জনপ্রতি ১০টাকা করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET