দাগনভূঁঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞাঁয় ঈদের দিন পুকুরের পানিতে ডুবে তাফিজ ও তানহাজ নামের দুই ভাই বোনের করুন মৃত্যু হয়েছে ।
ঈদের দিন বুধবার (২২ আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা দাগনভূঞা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম লাবলুর ভাই তাইনুল ইসলাম জুমনের ছেলে ও মেয়ে।
স্থানীয়রা জানায়, পরিবারের অজান্তে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় শিশু দুটি। পরে লোকজন খোঁজ করতে গিয়ে দেহ দুটি পানিতে ভাসতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত তাফিজ ও তানহাজের বয়স সাড়ে ৩ বছর। তারা জমজ ভাই ভাই বোন ছিল। ঈদের দিন এ করুণ মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us:









