, , ,

শিরোনামঃ-




দাগনভূঁঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ০৭ ২০১৮, ২২:৪১ | 1010 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

 

দাগনভূঁঞা প্রতিনিধি:

সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন দাগনভূঁঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (৭ জুন) মোহাম্মদিয়া তৈয়্যবিয়া কারামাতিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েশ রিপন।

 

সংগঠনের সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঁঞার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঁঞা পৌর কাউন্সিলর নূরুল হুদা সেলিম, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুর রহিম, সোসাইটির গোল্ডেন সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ ।

 

বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, সাধারণ সম্পাদক ব্যাংকার নবীউলহক খাঁন, অর্থ সম্পাদক সাংবাদিক কাজী ইফতেখার, মাওলানা আব্দুল হাই, ইসলামী ছাত্রসেনা দাগনভূঁঞা শাখার সভাপতি জহিরুল হক রাসেল, ব্যবসায়ী আব্দুল মান্নান, প্রবাসী খুরশিদ আলম সুমন, আলিফ মাল্টিমিডিয়া পরিচালক মোজাম্মেল হক সুমন, আজকের সময় প্রতিনিধি এবি সিদ্দিক সোহেল, মানবাধিকার নেতা  মহিন উদ্দিন মধু, সোসাইটির কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, তথ্য বিষয়ক সম্পাদক আলা উদ্দিন লিংকন, সহ-প্রচার সম্পাদক মোঃ ইউসুফ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক জাফর হোসেন অভি, কার্য্য নির্বাহী সদস্য মোহাম্মদ রিয়াদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন সোসাইটির গোল্ডেন সদস্য আব্দুল আউয়াল, গোলাম সরওয়ার, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রহমান।

 

দোয়া পরিচালনা করেন ইমাম আবু হানিফা রিসোর্স সেন্টারের চেয়ারম্যান মাওলানা হাসনায়েন আল কাদেরী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET