“দাহন”
মোঃ ফিরোজ খান
জ্বলছে আগুন চারদিকে
বইছে বাতাস ঘূর্ণিপাকে,
কোলাহলে ভরছে সমাজ
অকারণে মরছে অনাথ।
—
জ্বলছে তারই আগুন বুকে
থামছেনা সে তাপের জ্বালা,
খুঁজে পাইনা কূলকিনারা
দাহন জ্বালায় মরছি ধুকে।
—
করুণ চিত্র চোখে ভাসে
রাজাকারেরা সুখ পায় দুখে,
ডিসেম্বর মাস যখনই আসে
বুকের জ্বালা দিগুন বাড়ে।
—
হতে দিবোনা মাটি কলুষিত
হানাদারদের হানা পরবেনা কভূ
সবুজ-শ্যামল বাংলার বুকে
মায়েদের বুক জ্বলবেনা দাহনে।
Please follow and like us:







