, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • দিনাজপুরের মহিলা ভাইস চেয়ারম্যানরা লিয়ন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন




দিনাজপুরের মহিলা ভাইস চেয়ারম্যানরা লিয়ন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০৩ ২০২১, ১৯:১৬ | 906 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অবহেলিত দিনাজপুরের পল্লী এলাকায় নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান রাখায় মহিলা ভাইস চেয়ারম্যানরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিয়ন চৌধুরীকে।
৩ মে সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা । অনুষ্ঠানে দিনাজপুর জেলার ৯ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানরা উপস্থিত থেকে লিওন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উইমেন চেম্বারের সদস্য মোছাঃ লায়লা বানু, পার্বতীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বারী, ফুলবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন নাহার, খানসামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জিলা আফরোজ পারভীন, সৈয়দপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সানজিদা বেগম লাকি, রুনা লায়লা, জাহানারা বেগম ও আনোয়ারা বেগম ।
অনুষ্ঠানে লিয়ন চৌধুরী বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও একজন নারী। তার নির্দেশনা অনুযায়ী নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন সংস্থার মাধ্যমে নারীদের আত্মথকর্মসংস্থান মুখি ও কর্মঠ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগকে সামনে রেখে আমিও দিনাজপুরের অবহেলিত নারীদের কল্যাণে কাজ করছি। তিনি বলেন, আমি নারীদের কল্যাণে কাজ করছি বলেই আপনারা আজ আমাকে সম্মানিত করলেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ । অনুষ্ঠানে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নারীদের কল্যাণে সহযোগিতার হাত আরো বাড়িয়ে রাখার আহŸান জানান ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET