, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • দিনাজপুরে আমাদের নতুন সময়ের এজেন্ট ও প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত




দিনাজপুরে আমাদের নতুন সময়ের এজেন্ট ও প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২১, ২০:৩৬ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 দেশের প্রখ্যাত সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব আমাদের সময় মিডিয়া গ্রুপের (আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি, আওয়ার টাইম, আমাদের সময় ডট কম) কর্ণধার নাঈমুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধায়নে আমাদের নতুন সময় রংপুর বিভাগের এজেন্ট ও প্রতিনিধিদের মত বিনিময় সভার অংশ হিসেবে দিনাজপুরে এজেন্ট ও প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বৃহস্পতিবার শহরের মাসুম হোটেলের ভিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত দিনাজপুরের এজেন্ট ও প্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতি পত্রিকার উপ-সম্পাদক মোঃ নুরুল আফছার। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আমাদের অর্থনীতি ও আওয়ার টাইম পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী। বক্তব্য রাখেন আমাদের নতুন সময়ের রংপুর বিভাগীয় বুরো প্রধান মোঃ মোস্তাফিজার বাবলু, আমাদের অর্থনীতির রংপুর জেলা প্রতিনিধি শাহিনুরা সানু, পৃথিবী বুক ষ্টলের এজেন্ট মোঃ আব্দুল মজিদ, ববি বিতান পত্রিকার এজেন্ট মোঃ জাকির হোসেন, হক পত্রিকা এজেন্সি এন্ড লাইব্রেরীর এজেন্ট মোঃ আমিনুল ইসলাম ও মদিনা বুক ষ্টল পত্রিকার এজেন্ট মোঃ রফিকুল ইসলাম। উক্ত মত বিনিময় সভায় আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি ও আওয়ার টাইম তিনটি পত্রিকার বিষয়ের উপর বিভিন্ন গুরুত্ব দিয়ে ব্যাপক আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন আমাদের নতুন সময় দিনাজপুর জেলা প্রতিনিধি তাহেরুল আনাম শিপলু।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET