, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ইতিহাস ঐতিহ্য
  • দিনাজপুরে চিত্র সাংবাদিক মরহুম শাহিন হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন




দিনাজপুরে চিত্র সাংবাদিক মরহুম শাহিন হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২১, ২০:৩৫ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরে টেলিভিশন চিত্র সাংবাদিক মরহুম শাহিন হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন।
৯ এপ্রিল শুক্রবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং টেলিভিশন সাংবাদিক- ক্যামেরা পারসনরা এ সভায় উপস্থিত উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম শাহিন হোসেনের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দিনাজপুর সদর থানা মসজিদের ইমাম। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু,সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, পিএমএন টেলিভিশনের স্বত্বাধিকারী মাহমুদুন্নবী পলাশ, বৈশাখী টিভি ও ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি একরাম হোসেন তালুকদার, ডিবিসি টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, ৭১ টিভি এবং ডেইলি স্টারের দিনাজপুর প্রতিনিধি কঙ্কন কর্মকার, স্থানীয় দৈনিক উত্তরবঙ্গের সম্পাদক খোকন কুমার দেব, বিএসএস প্রতিনিধি রুস্তম আলী মন্ডল , দৈনিক আমাদের সময় প্রতিনিধি রতন সিং, এশিয়ান টিভির দিনাজপুর প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল,দেশ টিভির দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেম, নিউজ টুয়েন্টিফোর চ্যানেল প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, নিউ নেশন প্রতিনিধি ইফতেখার আহমেদ পান্না, সকালের সময় প্রতিনিধি মাসুদ রেজা হাই, প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক ুকাশি কুমার দাস ঝন্টু,সময় টিভির চিত্র সাংবাদিক মনজিদ আলম শিমুল, চ্যানেল আই ক্যামেরাপারসন আরমান হোসেন বরকত, মাছরাঙ্গার ক্যামেরাপার্সন রুবেল, একুশে টিভির ক্যামেরাম্যান সাব্বির, বিজয় টিভির ক্যামেরাম্যান মোস্তফা কামাল, ও নিউজ ২৪ ক্যামেরাম্যান পাপ্পুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET