৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দিল্লি, তেলেঙ্গানায় করোনা ভাইরাস

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ২০:০৫ | 948 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছে গেছে নতুন করোনা ভাইরাস। দিল্লি এবং তেলাঙ্গানায় দু’জনের দেহে এই ভাইরাস সনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকার। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি ও জি নিউজ। এতে আরো বলা হয়, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে যে ব্যক্তির দেহে করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ পাওয়া গেছে তিনি ইতালি সফর করেছিলেন। অন্যজন, যিনি তেলেঙ্গানায় আক্রান্ত হয়েছেন তিনি সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন। ওদিকে ওয়াশিংটনে রোববার দ্বিতীয় আরেক ব্যক্তি মারা গেছেন করোনায়। সেখানকার কিং কাউন্টির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, ৭০-এর কোটায় বয়স এমন একজন মারা গেছেন শনিবার কির্কল্যান্ডে এভারগ্রিন হেলথ হাসপাতালে। এ ছাড়া মারা গেছেন ৫০-এর কোটায় বয়স এমন একজন ব্যক্তি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET