১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দুই বাংলার মৈত্রী স্থাপনের এক স্বতন্ত্র রুপকার

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৪, ১১:০৬ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মানুষ নিরন্তর ছুটে চলে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে । আর এই ছুটে চলার পিছনে থাকে একক বা সমষ্টিগত কোন লক্ষ্য অর্জনের । কেউ ছুটে চলে নিজের জীবন জীবিকার প্রবাহে , কেউবা ছুটে চলে সমষ্টিক জীবন গড়ার তাগিদে । আবার কেউ একক লক্ষ্য নিয়ে , কেউ বা সমষ্টিগত স্বার্থের সৎ চিন্তা করেই অনবরত ছুটে চলে তার লক্ষ্য অর্জনের পথে । তবে একক চিন্তার মধ্যে কেবলই ব্যক্তি স্বার্থই নিহিত থাকে সেটা ক্ষীণ সংকীর্ণতায় ভরা । আর সমষ্টিগত লক্ষ্য অর্জনের চিন্তা টার ভিতর বৃহৎ এবং অধিক কল্যানমুখী দিক লুকিয়ে থাকে । ব্যক্তি মাত্রই স্বার্থপর । সে স্বার্থপরতা কখনো নিজের জন্য আবার কখনো সকলের জন্য । সকলের জন্য যে স্বার্থপরতা সেটাই মহান , মহা উন্নত মন-মান সিকতার পরিচয় বহন করে । অধিকাংশই নিজেকে , নিজের পরিবার পরিজন , আয় রোজগার , নিজে ভাল থাকতে বড় ব্যস্ত । কিন্তু খুবই কম সংখ্যক মানুষ আছে যারা মানুষকে নিয়ে ভাবে , মানুষের ভালো করার বা থাকার চিন্তা করে নিজের সময় ও শ্রমকে পুঁজি করে নিরন্তর ছুটে চলে এক জায়গা থেকে অন্য জায়গায় । সকলের জন্য কিছু করার , করতে পারার চিন্তার মধ্য দিয়েই নিরলস ছুটে চলা । যিনি নিরলস ভাবে ছুটে চলেছে দুই বাংলার ( ভারত ও বাংলাদেশ ) সাংবাদিক দের সৌহার্দ্য , সম্প্রীতি , মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার দূঢ় সংকল্প আর প্রচেষ্টা নিয়ে , হ্যাঁ তিনি স্বনামধন্য সেভেনটি ওয়ান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি , ও ভারত-বাংলাদেশ সাংবাদিক মৈত্রী পরি ষদ এর প্রতিষ্ঠিতা ও সেক্রেটারি ও সাংবাদিক জনাব মোঃ মনিরুজ্জামান । দুই বাংলার সাংবাদিকদের একই সুতোয় গাঁথার প্রচেষ্টায় যিনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে । ভারত-বাংলাদেশ সাংবাদিক মৈত্রী পরি ষদ কতৃক আলোচনায় উপস্থিত ছিলেন মৈত্রী পরিষ দের সভাপতি শানিত দেবরায় , সম্পাদক আজকের ফরিয়াদ ( আগরতলা ) , উপদেষ্টা বর্ষীয়ান সাংবাদিক স্বপন কুমার ভট্টাচার্য (আগরতলা) , দপ্তর সম্পাদক তান্ য়ীমা ( বাংলাদেশ ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুক্লা রানী দাস ( আগরতলা ) ।

দুই বছর যাবৎ কাল সাংবাদিক মোঃ মনিরুজ্জামান ভাই শারীরিকভাবে অসুস্থ । কিন্তু ! শারীরিক অসুস্থতা সৎ আদর্শে অনুপ্রাণিত মানুষটির কর্মের পথে প্রতিবন্ধ কতার সৃষ্টিই করতে তো পারেনি বরং তিনি নিজের অসুস্থতাকে শক্তি মনে করেই এগিয়ে গেছেন স্বীয় কর্ম ক্ষেত্রে , ছুটে চলেছেন নিরন্তর লক্ষ্য অর্জনের জন্য , সীমানা অতিক্রম করে এক দেশ থেকে অন্য দেশে । নিজে শারীরিকভাবে অসুস্থ থেকেছেন কিন্তু নিজের কর্ম , লক্ষ্য থেকে পিছনে সরে দাঁড়াননি । সকল প্রতি কূলতায় সাংবাদিকদের স্বার্থ রক্ষায় নিজের কর্মে , লক্ষ্যে অবিচল থেকেছেন । নিরলস ব্যক্তিত্ব , কর্মনিষ্ঠ মন- মানসিকতার মধ্য দিয়ে দেশের বা বিদেশের সাংবা দিকদের মধ্যে সম্প্রীতির সমন্বয় সাধন করে চলেছেন , সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে বাঁধার সম্মুখীন হতে না হয় বিবেচনা করে সাংবাদিকতার উপর সরকারী প্রশিক্ষণের ব্যবস্হা করেছেন । সকল সাংবাদিক ভাই ভাই মনে করে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন করে চলেছেন । সৎ চিন্তা , মুক্ত মন , সদালাপী ব্যক্তিত্ব , দূঢ় লক্ষ্য , মানুষের জন্য কিছু করার মহৎ মানসিকতা , অটুট মনোবল , আত্মপ্রত্যায়ে বিশ্বাসী আর সত্যের অনুসারী মানুষটি কিন্তু অসুস্থতার কাছে হার স্বীকার করেননি । বরং এই পরিস্থিতির মধ্য থেকে দুই দেশের সাংবাদিকদের সৌহার্দ্য সম্প্রীতি , মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনকে বিনি সুতোর মতো কঠিন বন্ধনে বেঁধে দিতে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে । একদিন তার এই মহৎ প্রচেষ্টা বাস্তবে আত্মপ্রকাশ করবে , সকল সাংবাদিকদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে ।

এই সমাজে আমারা অনেক মানুষ আছি যারা স্বার্থের কেন্দ্রবিন্দুতে বসবাস করি । কেবলই নিজেকে নিয়েই ভাবতে বড় ভালবাসি । কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত থাকা ভালো থাকার মধ্যে কোন আনন্দ নেই , সুখ নেই । প্রকৃত আনন্দ , সুখানুভূতি আছে সমষ্টিক ভাবনা চিন্তা এর মধ্যে , মানুষ হয়ে মানুষের জন্য ভালো কিছু করতে পারার মধ্যে । মানুষের জন্য কিছু করতে পারার ভিতর কতটা সুখানুভূতি , আনন্দ , আত্মতৃপ্তি আছে কেবলই জানে সেই মানুষটি যে কিনা মানুষের জন্য কিছু করার দূঢ় চিন্তা বুকের ভেতর লালন করে । আমরা অনেকেই অনেক কিছু করতে চাই মানুষের জন্য । ইচ্ছাটাকে মুখের থেকে মন মননে , চিন্তায় আনতে হবে । কিছু করার ইচ্ছাটাকে নিজের লক্ষ্য বস্তুতে পরিনত করে সফলতা অর্জনের জন্য নিরলস পরিশ্রম করতে হবে । ত্যাগের বিনিময়ে পাওয়ার আর কঠিন পরিশ্রমের বিনিময়ে সফলতা পাওয়ার চিন্তা করতে হবে । শুধু স্বপ্ন স্বপ্নই হয়ে থেকে যাবে বাস্তব রুপ পাবে না । নিজের শারীরিক অসুস্হতা , প্রচন্ড শীত , পরিবার পরিজনের সকল চাওয়া পাওয়া , সুখ দুঃখ , নিজের বিলাসীতাকে উপেক্ষা সকল প্রতিকূলতার কাছে হার না মেনে , ভারত-বাংলাদেশ সাংবাদিক মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি এবং সাংবাদিক জনাব মোঃ মনিরুজ্জামান নিজের প্রাণপ্রিয় সংগঠনকে ইস্ফিত রূপরেখা আর লক্ষ্য অর্জনের জন্য সাংগঠনিক কাজে ভারতীয় সাংবাদিক প্রতিনিধি বর্গের আমন্ত্রণে আতিথ্যতা লাভের সুযোগ পেয়েছেন । নিজের সব প্রতিকূলতার পাশ কাটিয়ে সাড়া দিয়েছেন পশ্চিমবঙ্গ , আগরতলা , উদয়পুর , ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন অন্ঞ্চলের সাংবাদিক প্রতিনিধি ব্যক্তিবর্গের । সদালাপী মিষ্টভাষী মানুষটি নিজের দায়িত্ব , কর্তব্য , আর কর্মকে অনেক বড় করে দেখেছেন বলে পরাজিত হয়েছে অসুস্থতা । আতিথ্যতার বিনিময়ে তাদের সকলের কাছে পেয়েছেন অফুরন্ত ভালবাসায় ভরা সন্মান , সকলের মনের কোণে সম্মানীয় একটা স্হান । একদিন আপনার এই সৎ প্রচেষ্টার ফসল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে ভারত-বাংলাদেশ সাংবাদিক মৈত্রী পরিষদ , দুই বাংলার সাংবাদিকদের মাঝে প্রীতিসুলভ সম্পর্ক আর সহযোগিতার মনোভাব নিয়ে যোগাযোগের এক নতুন প্রণালী সৃষ্টি করে নতুন দিগন্তের দিক উন্মোচন করবে । চিন্তার পশ্চাতে একজনের সক্রিয় অবস্থান হলেও সুফল পায় অনেকজন অনেকভাবেই ।

তথ্য সংগ্রহ ও লিখনে , আমি
জয়প্রকাশ মন্ডল
মানবাধিকার বিষয়ক সম্পাদক
ভারত–বাংলাদেশ সাংবাদিক মৈত্রী পরিষদ
( অভয়নগর , যশোর , বাংলাদেশ )

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET