, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • দেবীদ্বারে সড়কে দ্রুতগামী লড়ি চাপায় গেল বৃদ্ধের প্রাণ




দেবীদ্বারে সড়কে দ্রুতগামী লড়ি চাপায় গেল বৃদ্ধের প্রাণ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২১, ২০:৪২ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার দেবীদ্বার সড়কে দ্রুতগামী লড়ি কেড়ে নিল তবদল হোসেন সরকার নামে এক
বৃদ্ধ (৬০)এর প্রাণ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৩:১৫ মিনিটের সময় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহা-সড়কের কোম্পানীগঞ্জ গোমতী নদীর ব্রীজের উত্তর পাড় ভিংলাবাড়ি এলাকায়।
প্রত্যক্যদর্শী আলাউদ্দিন নামে এক অটোরিক্সা চালক জানান, সিলেট থেকে চট্রগ্রামগামী ১৪ চাকার একটি ডিষ্ট্রিক লড়ি দ্রুতযাচ্ছিল। এসময় আমি স্লো গতিতে যেতে সিগ্নাল দেই। কারন ওই মুহুর্তে দেবীদ্বার পৌর এলাকার সাইলচর
গ্রামে যাওয়ার উদ্দেশ্যে একজন যাত্রী আমার অটোতে উঠতে এগিয়ে আসছিলেন।
আসার আগেই তাকে পিষ্ট করে লড়িটি চলে যায়। সাথে সাথে আহত ওই যাত্রীকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকেল পৌনে ৬টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই মৃতব্যক্তির স্বজনরা এসে তাকে
শনাক্ত করেন। নিহত ব্যাক্তি তবদল হোসেন(৬০) মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের
কোড়েরপাড়ের মৃত: অহিদ সরকারের পুত্র।
দূর্ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে আসার সময় পেছন থেকে অপর প্রত্যক্ষদর্শ্বি পিকাপ ভ্যান চালক মেহেদী হাসান হৃদয় জানান, তিনি দ্রুত পিকাপভ্যান নিয়ে এসে দেবীদ্বার থানা পুলিশের সহায়তায় লড়ি চালক মোঃ এনায়েত হোসেন
দুলালসহ লড়িটি আটক করেন।
পুলিশ জানায় ঘাতক লড়িটির মালিক চট্রগ্রাম সিতাকুন্ডের সংসদ সদস্য দিদারুর আলম। চট্র-মেট্রো- চ- ৮১-৪০৪৪ নং দিদারুল আলম ব্রাদাস’ পরিবহনের ওই লড়িটি দেবীদ্বার থানা পুলিশের হেফাজতে রয়েছে। মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃদুল কান্তি কুড়ি জানান, নিহত ব্যাক্তির স্বজনরা এসে তার পরিচয় নিশ্চিত করেছেন। ঘাতক লড়িটি আটক করে দেবীদ্বার
থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET